Top News

১৫ জনের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দিলেন সূর্য, আগরকর এশিয়া কাপে ভারতীয় দলে কোন ১১ জন খেলবেন?

 ভারতীয় দলে চমকের পর চমক। এত দিন ধরে যা জল্পনা চলছিল তার মধ্যে অনেক কিছুই মিলল না। মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর যখন এশিয়া কাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা করলেন তখন সেখানে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ারের নাম শোনা গেল না। শুভমন গিল, রিঙ্কু সিংহের উপর আস্থা রাখলেন নির্বাচকেরা। এই ১৫ জনের দলের মধ্যে কোন ১১ জন খেলবেন এশিয়া কাপে? তা-ও অনেকটাই বুঝিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক প্রধান আগরকর।








শুভমনকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন আগরকর। তিনি বলেন, “ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। শুভমন টি২০ দলে নিয়মিত ছিল। কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ় খেলেনি। ওকে আবার ফেরানো হয়েছে।”

শুধু ফেরানো নয়, শুভমনকে সহ-অধিনায়কও করা হয়েছে। সেই ব্যাখ্যা দিয়েছেন সূর্য। তিনি বলেন, “বিশ্বকাপের পর দলের সহ-অধিনায়ক ছিল শুভমন। মাঝে কয়েকটা সিরিজ় খেলেনি। তখন অক্ষর পটেলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভমন আবার ফিরেছে। তাই ওকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে।”

Post a Comment

Previous Post Next Post