Top News

ভুয়া নথিতে লাখ লাখ টাকা আত্মসাৎ এতিম নেই,

 

bangladesh news :- 

চার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’। এটির অবস্থান চকপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার কাছে।

শিশুসদনটিতে ভুয়া এতিম শিশু দেখিয়ে এবং ভুয়া বিল-ভাউচার দাখিল করে বরাদ্দের টাকা প্রতিষ্ঠানটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সমাজসেবা কার্যালয়ের কয়েকজন ব্যক্তি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি ওই এতিমখানায় গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটির দরজায় তালা ঝোলানো। বারান্দায় খড় ও লাকড়ির গাদা। ঘরের জানালা দিয়ে ভেতরে দেখা গেল একটি বড় ব্যানার ঝোলানো। পরিত্যক্ত পড়ে আছে এতিমখানার ঘরটি। দেখে বোঝার উপায় নেই, এটি এতিমখানা। কোনো এতিম বা শিক্ষক কারও দেখা মেলেনি সেখানে।

Post a Comment

Previous Post Next Post