Top News

ডিমলায় মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার



মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন), নিলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত আসাদুজ্জামান আসাদ ও তার সহযোগীদের র‌্যাব-২ গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আসাদ (পিতা: মাঈনুদ্দিন) ও তার ছোট ভাই নুরুল ইসলামসহ কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা মাদারীপুর, কুমিল্লা, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার শতাধিক পরিবারের কাছ থেকে ইতালি, আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

অল্প কয়েক বছরের ব্যবধানে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন। ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ৫০ কোটি টাকার জমি ক্রয়, ঢাকায় দুটি বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্সসহ শত কোটি টাকার মালিক হওয়ার তথ্য পাওয়া গেছে।

মামলার নথি অনুযায়ী, ডিমলা সদর ইউনিয়ন পরিষদে দায়ের হওয়া মানব পাচার মামলা (নম্বর– ১১৯/২১) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকায় আসাদুজ্জামান আসাদের নাম ২১ নম্বর সিরিয়ালে রয়েছে।

মানব পাচার চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post