মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) প্রকাশক, সম্পাদক:-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। এতে বক্তব্য দেন পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি আরিফুল ইসলাম পাভেল, ৩নং ওয়ার্ডের সভাপতি শাহেন শাহ ও ৪নং ওয়ার্ডের সভাপতি হুমাউন কবির তুষার।
এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতি, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, রাজনৈতিক কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক জিয়া পরিবারকে হেনস্তা করার জন্য মিথ্যা মামলা করেন। মূলত প্রতিহিংসা থেকে এসব মামলা দায়ের করা হয়। যা ভিত্তিহীন ও বানোয়াট ছিল। জিয়া পরিবারকে হেনস্তা করতে গিয়েই দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাসহ তার পরিবারকে।
নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর রহমান বলেন, শাহরিন ইসলাম তুহিন একজন জনপ্রিয় নেতা। তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তি দাবি করছিণ

Post a Comment